ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

পুলিশ আরও জানিয়েছে, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

এছাড়া ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

আপডেট সময় ০৯:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫