ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ Logo ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনা গ্রুপসেরা, ব্রাজিলের বিদায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে একের পর এক দারুণ জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা যুবদল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে আগেই নকআউট পর্বের পথ সুগম করেছিল। গতকাল রাতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় আলবিসেলেস্তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন ৭৪ মিনিটে দিলান গোরোসিতো।

অন্যদিকে, চিলির সান্তিয়াগোয় ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে বিদায় নিশ্চিত হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। এর আগে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র এবং মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরে গ্রুপ পর্বে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছিল তারা। ফলে স্পেনের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না।

তবে আক্রমণাত্মক লড়াইয়ে এগিয়ে যায় স্পেনই। ব্রাজিলের ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি, বিপরীতে স্পেনের ১৩ শটের মধ্যে ৬টি ছিল টার্গেটে। ৪৭ মিনিটে ইকার ব্রাভোর গোলেই জয় নিশ্চিত করে স্পেন।

তবুও ম্যাচ জিতে সরাসরি শেষ ষোলো নিশ্চিত হয়নি তাদের। ‘সি’ গ্রুপ থেকে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে মরক্কো ও মেক্সিকো। স্পেন এখন অপেক্ষায় আছে সেরা চার তৃতীয় স্থানের দলের একটি হিসেবে জায়গা পাওয়ার।

তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে এবার গ্রুপের তলানিতে থেকে বিদায় নিচ্ছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ১৯৭৭ সালে প্রতিযোগিতা শুরুর পর এবার নিয়ে ২০তম আসরে অংশ নিল তারা। এর আগে পাঁচবার শিরোপা জেতা ও চারবার রানার্সআপ হওয়া ব্রাজিলের সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ সালে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়া। এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিতে হলো সেলেসাওদের।

অন্যদিকে আর্জেন্টিনা এবার ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপসেরা, ইতালি ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৭ সালে। গত দুই আসরে তারা বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকে।

এ ছাড়া ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে—‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনা গ্রুপসেরা, ব্রাজিলের বিদায়

আপডেট সময় ০৭:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫