ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ।

সংবাদ মাধ্যম রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেন, ‘শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে, আমরা এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘অনেকে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই সবচেয়ে শক্তিশালী। কিন্তু তা সঠিক নয়—আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম।’

তবে পাত্রুশেভ সতর্ক করে বলেন, ‘এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও, অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এটি ছাড়া শুধু সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার’

আপডেট সময় ১২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫