ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

স্পেনে ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগে স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোরসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে স্পেনের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইউরোপ থেকে ফিলিস্তিনপন্থি অভিযাত্রীদের গাজাগামী মানবিক ত্রাণবাহী বহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনী বাধা দেয়ার পরপরই যান চলাচল বন্ধ করে দেন স্প্যানিশ বিক্ষোভকারীরা। সেইসাথে, ভাঙচুর চালানো হয় কিছু দোকান ও রেস্তোরাঁয়। এসব দোকানের দেয়ালে তারা লিখে দেন ইসরায়েলবিরোধী নানা স্লোগান। এ সময় ফিলিস্তিনের পতাকা, পোস্টার, ব্যানার হাতে মিছিলও করেন তারা।

এক পর্যায়ে নিরাপত্তাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এর আগে একইদিনে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধার প্রতিবাদে শহরটির রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।

অপরদিকে, ইতালিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যপক বিক্ষোভ প্রদর্শন করে। সেইসাথে, গাড়ির টায়ার ব্যবহার করে বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো। স্থানীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, এদিন দেশটির তুরিন শহরের রিং রোডে শত শত মানুষ রাস্তায় নেমে আসে এবং যান চলাচল বন্ধ করে দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

স্পেনে ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

আপডেট সময় ০৯:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫