ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

দেশে আট মাসে প্রায় চারশত কন্যা শিশু ধর্ষণের শিকার: রিপোর্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রতিদিনই নারীর প্রতি সহিংস আচরণের ঘটনা সামনে আসছে। সেই তালিকায় ভুক্তভোগী কন্যা শিশুদের সংখ্যাও রীতিমতো আশঙ্কাজনক। দেশে গত আট মাসে প্রায় চারশত কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। পাশাপাশি আরও কয়েকশ কন্যাশিশু নিপীড়ন ও যৌন হয়রানির শিকার হয়েছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে কন্যাশিশুদের বিরুদ্ধে নীপিড়ন সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।

প্রতিবেদনে গত ৮ মাসে ৭০টি সংবাদমাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হয়। তাতে উঠে আসে, জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ১৮ বছরের কম বয়সী প্রায় ৪০০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। আর নিপীড়ন ও হেনস্তার শিকার হয়ে ১০৪ জন আত্মহনন করেছে। এছাড়া, বহু কন্যা শিশু যৌন নিপীড়ন ও মানবপাচারের শিকার হয়েছে।

ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, কমিশনে নারীর অধিকার নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে নারীর অধিকার প্রতিষ্ঠা প্রশ্নের মুখেই রয়ে গেছে।

এ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগ সরকার কৌশলে বাল্যবিবাহের সংজ্ঞাও পরিবর্তন করেছে। এর ফলে বাল্যবিবাহ বন্ধে টেকসই কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বক্তারা বলেন, নারীর প্রতি সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে সভ্য ও উন্নত সমাজ গঠন কঠিন। এক্ষেত্রে সবার আগে সরকারকেই এগিয়ে আসতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

দেশে আট মাসে প্রায় চারশত কন্যা শিশু ধর্ষণের শিকার: রিপোর্ট

আপডেট সময় ০৯:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫