ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাতের সময়ের তুলনায় বিপ্লবী বাহিনীর আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে: ইরানি জেনারেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।তিনি জানান, এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা শত্রু রাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর ওপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করেছে।

জেনারেল নেজাত আরও বলেন, গত জুনে ১২ দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি ছিল, তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে আরও কঠোর ও শক্তিশালী জবাব পাবে।

তিনি উল্লেখ করেন, এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়।

সাক্ষাৎকারের শেষে জেনারেল নেজাত শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, ‘আজ যদি ইসরায়েল আবারও সেই ভুল করে, তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে ১২ দিনের যুদ্ধের শুরুতে যা ছিল তার ১০ গুণ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

সংঘাতের সময়ের তুলনায় বিপ্লবী বাহিনীর আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে: ইরানি জেনারেল

আপডেট সময় ০৩:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।তিনি জানান, এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা শত্রু রাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর ওপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করেছে।

জেনারেল নেজাত আরও বলেন, গত জুনে ১২ দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি ছিল, তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে আরও কঠোর ও শক্তিশালী জবাব পাবে।

তিনি উল্লেখ করেন, এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়।

সাক্ষাৎকারের শেষে জেনারেল নেজাত শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, ‘আজ যদি ইসরায়েল আবারও সেই ভুল করে, তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে ১২ দিনের যুদ্ধের শুরুতে যা ছিল তার ১০ গুণ।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481