ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্বাহী আদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বহিঃবিশ্বের কোনো দেশ দ্বারা কাতার আক্রান্ত হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমনই নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কাতারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করলেন।

বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে, বহিরাগত আক্রমণ থেকে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি। কাতার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির সন্ধানে যুক্তরাষ্ট্রের একটি ‘অটল মিত্র’ এবং যুক্তরাষ্ট্র ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

নির্বাহী আদেশে বলা হয়, কাতারের রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি-স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি।

সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোনকলে ক্ষমা চান নেতানিয়াহু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্বাহী আদেশ

আপডেট সময় ১১:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫