ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

গাজার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী, গাজায় আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন বা সরকার গঠন করা হবে। এই অস্থায়ী সরকারের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প।

এই প্রশাসন বা সরকারের অধীনে গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। ইসরায়েল উপত্যকাটি দখল করবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে।

হামাস ও ইসরায়েল উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে যুদ্ধবিরতির দিকে যাবে, অবিলম্বে যুদ্ধ শেষ হবে।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ প্রস্তাব তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবনা প্রকাশ করা হয়। এ সময় এতে সম্মতি জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে বলে জানানো হয়েছে প্রস্তাবে।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। আর এ কাজে আরব দেশগুলো সহায়তা করবে। এ ছাড়া সুড়ঙ্গসহ হামাসেহামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে। গাজায় লুকানো সংগঠনটির সব সুড়ঙ্গ ধ্বংস করা হবে। আর এসব কাজে আরব দেশগুলো সহায়তা করবে।

আরব দেশগুলো এ কাজে ব্যর্থ হলে ইসরায়েল নিজেই এ দায়িত্ব পালন করবে বলে হুমকি দেন ট্রাম্প।

হামাসকে পুরোপুরি নিরস্ত্রী ও নিষ্ক্রিয়করণ করতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে জানিয়ে ট্রাম্প আরও বলেন, তারা (হামাস) যদি এই ২০ দফা প্রস্তাব গ্রহণ না করে অথবা গহণ করেও নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে তাহলে ইসরায়েল তাদের নির্মূল করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

গাজার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

আপডেট সময় ০৭:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫