ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

প্রধান উপদেষ্টা ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। ১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা মাঝখানে একটা সফরে গিয়েছিলেন, সেখানে ৫৪ জনের একটা বহর নিয়ে গিয়েছিলেন, সেটা এক্সেপ্টেবল। কিন্তু ১০৪ জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়।

এ সময় নির্বাচন ইস্যুতে মেজর হাফিজ বলেন, ইউরোপ-আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে দুয়েকটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। জামায়াত মনে করছে, তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার

প্রধান উপদেষ্টা ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ

আপডেট সময় ০৩:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫