ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

আমরা ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ২৭ সেপ্টেম্বর (শনিবার) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির অভিযোগ করেন, গত অর্ধশতাব্দীতে তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টির পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে পূর্বের সরকারগুলো। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেন, আর এ কারণেই দেশের শিক্ষা খাতের করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন শিক্ষা আর দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয় বা দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে। বরং এমন শিক্ষা দেওয়া হবে, যা মানুষকে সত্যিকারের মানুষ বানায় এবং অন্যকে সম্মান করতে শেখায়।

তিনি আরও বলেন, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে। ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে, তা যদি সরকারের বিরুদ্ধেও যায়।

ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে, যাতে শিক্ষাজীবন শেষে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারে। কেউ বেকার থাকবে না; প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী। তিনি আরও জানান, শুধু ডিগ্রির ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ করা হবে না; কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে।

দুর্নীতিবিরোধী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুর্নীতির প্রবাহ বন্ধ করব। এটা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন। তবে যে সার্ভিসের গভীরতা ও দায়িত্ব যতটা, সেই অনুযায়ীই বেতন কাঠামো নির্ধারণ করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার

আমরা ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

আপডেট সময় ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫