ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে। ট্রাম্পের প্রণীত এই ২১ দফা পরিকল্পনার একটি কপি সংবাদমাধ্যম আল আরাবিয়ার হাতে এসেছে।
বৈঠক সম্পর্কে অবগত কূটনৈতিকরা জানান, পরিকল্পনাটিতে অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং ধাপে ধাপে গাজার কর্তৃত্ব হস্তান্তরের কথা বলা হয়েছে।
কর্মকর্তাদের মনে করেন, মানবিক সহায়তা, রাজনৈতিক ছাড় এবং নিরাপত্তা নিশ্চয়তার ধারাবাহিক বিন্যাসের কারণে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করা কঠিন হবে।

নিজস্ব সংবাদ : 























