ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খাইবার পাখতুনখোয়ায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান মেটেরোরলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি)। খবর দ্য ডন।

সংস্থাটি জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে, এবং অবস্থান ছিল ৩৬.৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

এতে চিত্রাল, পেশাওয়ার এবং সোয়াতে ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে, এবং পাখতুনখোয়া টাইমস তাদের এক্স পোস্টে জানিয়েছে যে এই ‘মৃদু’ কম্পন আতক্ক, লোয়ার ডির এবং আপার ডিরেও অনুভূত হয়েছে।

মাসের শুরুতে আফগানিস্তানে ৬ দশমিক মাত্রার একটি ভূমিকম্পে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ মারা যায়। এবং বাড়িঘর ধ্বংস হয়েছিল। কম্পনগুলো খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়েছিল।

এর আগে হিন্দুকুশ অঞ্চলে আরেকটি ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যা যুগল শহর এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে অনুভূত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

আপডেট সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫