ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স Logo এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: শামা ওবায়েদ Logo বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের! Logo রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট Logo লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা Logo জার্মানিকে হারানোয় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা Logo সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ Logo ‘মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা’: রুমিন ফারহানা Logo দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ হাজার টাকা ছিনতাই করতে অটোরিকশাচালককে হ/ত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

‘মাত্র ১০ হাজার টাকা ছিনতাই করতে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন নাহিদুল ও তার সহযোগীরা। ছিনতাইয়ের একপর্যায়ে নায়েব আলীকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটির বিভিন্ন অংশ বিক্রি করে দেন তারা।’

বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুর পুলিশ সুপার (পিবিআই) পংকজ দত্ত। অটোরিকশা চালক নায়েব আলী হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানান পিবিআইপ্রধান। বলেন, এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মূল অভিযুক্ত মো. নাহিদুল ইসলাম (৩০)। এছাড়া চোরাই অটোরিকশার যন্ত্রাংশ কেনা ও পরিবহনের অভিযোগে সোলাইমান কবির (৫০), শফিকুল ইসলাম (৪১), মো. আব্দুল কাদের (৫৬), মো. রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা (২৬)।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পংকজ দত্ত জানান, গত ২১ জুন ভোরে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন অটোরিকশাচালক নায়েব আলী। পরে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকার একটি ধানক্ষেতে লাগেজবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মামুন মেলান্দহ থানায় নিখোঁজের জিডি করার পর ইসলামপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে মূল অভিযুক্ত নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পিবিআই।

নাহিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই অটোরিকশার যন্ত্রাংশ ক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত জিআই তার এবং অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পিবিআই আরও জানায়, মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন নাহিদুল ও তার সহযোগীরা। ছিনতাইয়ের এক পর্যায়ে নায়েব আলীকে হত্যা করেন। পরে অটোরিকশাটির বিভিন্ন অংশ বিক্রি করে দেন তারা।

গ্রেপ্তার নাহিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।

জামালপুর পুলিশ সুপার (পিবিআই) পংকজ দত্ত বলেন বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পিবিআই তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার সম্ভব হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স

১০ হাজার টাকা ছিনতাই করতে অটোরিকশাচালককে হ/ত্যা

আপডেট সময় ০২:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬