ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’ Logo ৩ জেলার ভোটের ফল সংগ্রহে ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি Logo বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Logo যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি Logo বিএনপি, বঙ্গভবন মিলে জামায়াতের ওপর সাইবার অ্যাটাক চালাচ্ছে: গোলাম পরওয়ার Logo শেরপুর-৩ আসনে নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন ইসি Logo মাটির ব্যাংকে আগামীর স্বপ্ন, আবেগাপ্লুত ফখরুল Logo ইইউ চুক্তির পর পর্তুগালে ভারতীয় পণ্যের আগ্রাসনের আশঙ্কা Logo ‘সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই’ Logo সংখ্যালঘু ভোটেই জয়-পরাজয়!

স্মার্ট অ্যাপে মিলবে ভোটকেন্দ্রের তথ্য, ইসির নতুন উদ্যোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে নতুন সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত ভোটকেন্দ্র সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইসি জানায়, নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হওয়া এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট ইলেকশন বিডি’। ভোটারদের সুবিধার্থে অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অবমুক্ত করা হয়েছে।

এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজের ভোটকেন্দ্র খুঁজে পাবেন। কেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি এতে রয়েছে জিও লোকেশন এবং ম্যাপ দেখার সুবিধা। ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব কতটুকু, তা-ও অ্যাপের মাধ্যমে জানা যাবে। কেন্দ্রের ছবি দেখার পাশাপাশি নির্বাচনসংক্রান্ত যাবতীয় নির্দেশনা এখানে পাওয়া যাবে।

কেবল ভোটকেন্দ্রই নয়, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে প্রার্থীদের বিস্তারিত তথ্য। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্যের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ থাকছে এখানে। এর ফলে ভোটাররা প্রার্থীর যোগ্যতা ও সম্পদ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে ভোট দিতে পারবেন।

ইসি আরও জানায়, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে নির্বাচনী ফলাফলও এই অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এতে করে ফলাফল নিয়ে স্বচ্ছতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ দ্রুত তথ্য হাতে পাবেন। এই ডিজিটাল উদ্যোগের ফলে ভোটারদের ভোগান্তি কমবে এবং তরুণ প্রজন্মের মধ্যে ভোটের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করছে কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’

স্মার্ট অ্যাপে মিলবে ভোটকেন্দ্রের তথ্য, ইসির নতুন উদ্যোগ

আপডেট সময় ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে নতুন সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত ভোটকেন্দ্র সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইসি জানায়, নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হওয়া এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট ইলেকশন বিডি’। ভোটারদের সুবিধার্থে অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অবমুক্ত করা হয়েছে।

এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজের ভোটকেন্দ্র খুঁজে পাবেন। কেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি এতে রয়েছে জিও লোকেশন এবং ম্যাপ দেখার সুবিধা। ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব কতটুকু, তা-ও অ্যাপের মাধ্যমে জানা যাবে। কেন্দ্রের ছবি দেখার পাশাপাশি নির্বাচনসংক্রান্ত যাবতীয় নির্দেশনা এখানে পাওয়া যাবে।

কেবল ভোটকেন্দ্রই নয়, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে প্রার্থীদের বিস্তারিত তথ্য। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্যের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ থাকছে এখানে। এর ফলে ভোটাররা প্রার্থীর যোগ্যতা ও সম্পদ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে ভোট দিতে পারবেন।

ইসি আরও জানায়, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে নির্বাচনী ফলাফলও এই অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এতে করে ফলাফল নিয়ে স্বচ্ছতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ দ্রুত তথ্য হাতে পাবেন। এই ডিজিটাল উদ্যোগের ফলে ভোটারদের ভোগান্তি কমবে এবং তরুণ প্রজন্মের মধ্যে ভোটের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করছে কমিশন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481