ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্ত চলাকালে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেফতার করেছে ডিবি। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ‘যথেষ্ট প্রমাণ’ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতিকালে জামাতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্স আইডি হ্যাক সংক্রান্তে দলটির পক্ষ থেকে হাতিরঝিল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়। সংক্রান্ত হয় ডিবি সাইবার ইউনিটের উপর তদন্ত ভার পরে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এ ঘটনা ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। ওই মামলায় হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

তিনি বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির উপর ন্যাস্ত করা হয়েছে। আটক ব্যক্তির মোবাইল ও অন্যান্য ডিভাইস কর্মস্থল থেকে জব্দ করা হয়েছে। স্বচ্ছ তদন্তের স্বার্থে এসব ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ডিবি পেশাদারিত্বের সাথে তদন্ত করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছাড়ানোর জন্য ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।’

সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘তার কর্তৃপক্ষ ও সচিবালয় থেকে পারমিশন নেওয়া হয়েছে।’

একই ঘটনায় এর আগে হাতিরঝিল থানায় করা জিডির তদন্তে ছরওয়ারে আলমের কোন ধরনের সম্পৃক্ততা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ফরেনসিক রিপোর্ট না আসলে এ বিষয়ে কিছু বলা যাবে না।’

মামলা হলেই তাকে গ্রেফতার করা যায় কিনা এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যথেষ্ট প্রমাণ আছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি

আপডেট সময় ০২:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬