ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছায় স্বামী বিএনপি নেতার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজ সন্তান বিক্রি করতে চান এক গর্ভধারিণী মা শাহিদা খাতুন। সাহায্য কামনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

আওয়ামী লীগ সরকারের দেওয়া অসংখ্য গায়েবি হামলা মামলা ও নির্যাতনের শিকার অসহায় বিএনপি নেতা আত্তাব গাজী অর্থ অভাবে চিকিৎসা নিতে পারছেন না।

উপজেলার রেজেকপুর গ্রামের বাসিন্দা আত্তাব গাজী। একই সাথে কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচীব। দীর্ঘ ১৬ বছর আ’লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে থেকে সরকার পতনের আন্দোলনে ছিলেন তিনি। এ কারণে শিকার হন অসংখ্য গায়েবি মামলার আসামি করা হয় তাকে।

চার কন্যা সন্তানের জনক মো. আত্তাব গাজী দুরারোগ্য ব্যাধি লিভার টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছেন। স্থানীয় দলীয় নেতারও নিচ্ছেননা কোন খোঁজ খবর এমন অভিযোগ পরিবারের। দলের কোনো নেতার সহযোগিতা না পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ও তার পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট কুড়ে ঘরে চার কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি আত্তাব গাজী। অশ্রু সিক্ত নয়নে বলেন, আমি ম্যাডামের কবর জিয়ারত ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। পিতার কান্না দেখে বড় কন্যা ৭ম শ্রেণির ছাত্রী মালা (১৪), ৫ম শ্রেণির ছাত্রী শারমিন (১১) ছোট খাদিজা (৩) ও আয়শা ২ ও স্ত্রী শাহিদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

স্ত্রী শাহিদা খাতুন জানান, রাজনীতি করতে গিয়ে ব্যাবসা-বাণিজ্য সব কিছু শেষ হয়েছে। পুলিশ ও আ’লীগের নেতাদের নির্যাতনের একাধিকবার জেল হাজতে থেকেছেন। কখনো বাড়িতে থাকতে পারিনি। স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনে নিজের সন্তান বিক্রি করতেও রাজি আছি। তবে মানুষের সাহায্য সহযোগিতা পেলে ভালো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী

আপডেট সময় ১২:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

খুলনার পাইকগাছায় স্বামী বিএনপি নেতার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজ সন্তান বিক্রি করতে চান এক গর্ভধারিণী মা শাহিদা খাতুন। সাহায্য কামনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

আওয়ামী লীগ সরকারের দেওয়া অসংখ্য গায়েবি হামলা মামলা ও নির্যাতনের শিকার অসহায় বিএনপি নেতা আত্তাব গাজী অর্থ অভাবে চিকিৎসা নিতে পারছেন না।

উপজেলার রেজেকপুর গ্রামের বাসিন্দা আত্তাব গাজী। একই সাথে কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচীব। দীর্ঘ ১৬ বছর আ’লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে থেকে সরকার পতনের আন্দোলনে ছিলেন তিনি। এ কারণে শিকার হন অসংখ্য গায়েবি মামলার আসামি করা হয় তাকে।

চার কন্যা সন্তানের জনক মো. আত্তাব গাজী দুরারোগ্য ব্যাধি লিভার টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছেন। স্থানীয় দলীয় নেতারও নিচ্ছেননা কোন খোঁজ খবর এমন অভিযোগ পরিবারের। দলের কোনো নেতার সহযোগিতা না পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ও তার পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট কুড়ে ঘরে চার কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি আত্তাব গাজী। অশ্রু সিক্ত নয়নে বলেন, আমি ম্যাডামের কবর জিয়ারত ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। পিতার কান্না দেখে বড় কন্যা ৭ম শ্রেণির ছাত্রী মালা (১৪), ৫ম শ্রেণির ছাত্রী শারমিন (১১) ছোট খাদিজা (৩) ও আয়শা ২ ও স্ত্রী শাহিদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

স্ত্রী শাহিদা খাতুন জানান, রাজনীতি করতে গিয়ে ব্যাবসা-বাণিজ্য সব কিছু শেষ হয়েছে। পুলিশ ও আ’লীগের নেতাদের নির্যাতনের একাধিকবার জেল হাজতে থেকেছেন। কখনো বাড়িতে থাকতে পারিনি। স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনে নিজের সন্তান বিক্রি করতেও রাজি আছি। তবে মানুষের সাহায্য সহযোগিতা পেলে ভালো হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481