ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বগুড়ায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, উদ্ধার বাকি ৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের কোচ লাইনচ্যুতির ঘটনায় উদ্ধারকাজ পুরোদমে চলছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ৯টি কোচের মধ্যে ৪টি উদ্ধার করে ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। রেললাইন থেকে বাকি ৫টি কোচ সরানোর কাজ এখনও চলমান রয়েছে।

সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাতিজা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়া কোচের মধ্যে উদ্ধার হওয়া কোচগুলো পাবনার ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। বাকি কোচগুলো উদ্ধারে কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কোচগুলো উদ্ধার হবে। একইসাথে লাইন মেরামতের কাজও চলমান রয়েছে।

এরআগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার জংশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরই আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, লাইনে সংস্কার কাজ চলায় সেখানে লাল পতাকা দিয়ে সতর্কতা সংকেত দেওয়া ছিল। তবে চালক সেই সংকেত না মেনে ট্রেনে নিয়ে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা নওগাঁ জেনারেল হাসপাতাল এবং আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনার ঈশ্বরদী ও দিনাজপুরের পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত ৪টি বগি লাইনে তুলে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গের কয়েক হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ ‘ট্রান্সশিপমেন্ট’ পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতিতে দুর্ঘটনাস্থলের একপাশে ট্রেন থেকে যাত্রীরা নেমে হেঁটে বা কোন যানবাহনে লাইনচ্যুত অংশ পার হয়ে অন্যপাশে অপেক্ষমান ট্রেনে গিয়ে উঠছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বগুড়ায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, উদ্ধার বাকি ৫

আপডেট সময় ১২:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬