ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিএনপির কাউন্সিল এ বছরেই : মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
এ বছরের মধ্যেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

কাউন্সিলের সময় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কাউন্সিল এই বছরের মধ্যেই হবে। এখনো আমরা সময় নির্ধারণ করিনি।

তবে আমার মনে হয় শিগগিরই কাউন্সিল হবে।’ 

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সরকার গঠনের পর দল ও সরকার এক হয়ে গেছে কি-না এবং দলের কার্যক্রম কবে পুরোদমে শুরু হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দলের কার্যক্রম চলছে। এক মাসের মধ্যে সরকার গঠন করতে সময় লেগেছে।

দলের বেশিরভাগ লোকই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলো পূরণে সময় লাগবে। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে-এটাকে আলাদা করে দেখার কিছু নেই।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময়ে বসেন মির্জা ফখরুল।

এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের এক মাসের সফলতা, ভিসি নিয়োগ ও অর্থনীতিসহ নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিএনপির কাউন্সিল এ বছরেই : মির্জা ফখরুল

আপডেট সময় ০২:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬