ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে সংবিধান বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, এই পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। মূল সমস্যা হলো এটি হলো ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান। ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। আমরা বাংলাদেশের সংবিধান চাই। এখন আমরা কথা তুলেছি, সংবিধানের মৌলিক স্ট্রাকচারে ডেভেলপ করতে হবে। তারা সেটি না করলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের  হয়তো সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে।

তিনি আরও বলেন, এই সংবিধানের কারণে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন, গত ১৭ বছর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সবাই ঘর ছাড়া ছিল- এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি। এই সংবিধান পরিবর্তন করতে পারলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না।

তিনি বলেন, এখন বাংলাদেশের সর্বত্র কোটার ভিত্তিতে নিয়োগ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে একজন ঋণ খেলাপিকে নিয়োগ দেয়া হয়েছে। যিনি ভক্ষক তাকে দেয়া হয়েছে রক্ষকের দায়িত্ব। শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করেছিলেন। আর বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ভক্ষক বাহিনী। তারা নদী- খালও ভক্ষণ করে।

চাঁদপুরের বিষয়ে তিনি বলেন, চাঁদপুর থেকে অনেকই মন্ত্রী হয়েছেন কিন্তু চাঁদপুরের উন্নয়ন হয় না। নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে হবে। বালুখেকোদের ঠেকানো না গেলে অসহায় মানুষের বসতভিটা নদী গর্ভে বিলীন হতেই থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসন বন্ধ করতে হবে। চাঁদপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরানোর কোনো অপচেষ্টা বা কচুয়াকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে, চাঁদপুরবাসী ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম খান, ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেনসহ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০২:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬