ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে: নুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে বিশৃঙ্খলা হচ্ছে- পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি, নির্বাচন নিয়ে বিভাজন হচ্ছে। এখন যদি বহুল আকাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে দেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

নুর বলেন, আমাকে হত্যাচেষ্টার জন্যই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। যদিও গণমাধ্যমে এসেছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নুর আহত হয়েছে। প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে ওইরকমভাবে আমাদের কোনও সংঘর্ষ হয়নি। মিছিল নিয়ে অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গিয়েছিল।

তিনি বলেন, মিছিলের শেষপ্রান্তে কিছু লোক ফ্যাসিবাদের দোসর ভারতীয় তাবেদার এবং দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যদিও সেটি কার্যালয় নয় মূলত এস আলমের বিল্ডিং থেকে সন্ত্রাসীরা আমাদের ঢিল মারে কয়েকজনের কাপড় টেনে ধরে। আমরা আমাদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম তখন আইনশৃঙ্খলা বাহিনী যেখানে পুলিশ এবং সেনা সদস্যরা ছিলো সেই অবস্থায় আমাদের ওপর হামলা করে।

এই বাংলাদেশের এমন কেউ নেই যারা ভিপি নুরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনী নিশ্চয়ই আমাকে চেনে। চেনার পরও কৌশলে কেউ বাঁশ, লাঠি দিয়ে, মাথায় যে যেভাবে পেরেছে আঘাত করেছে।

নুর বলেন, দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত নয়, কোনও নির্দেশনা দেয়া হয়নি। সেনাবাহিনীর অনেকেই জানিয়েছে তাদের এমন কোনও নির্দেশনা ছিলো না। তাহলে এই ঘটনা কারা ঘটিয়েছে শেখ হাসিনার জ্বীন নাকি মোদির জ্বীন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নও রাখেন নুর।

পুলিশ প্রধান এবং সেনাপ্রধানকে উল্লেশ্য করে তিনি বলেন, আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা না দিয়ে থাকেন তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করবেন এটাই আমাদের প্রত্যাশা।

আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি এক বছরে কৃষ্টি, কালচার কিছুই পরিবর্তন হয়নি। ভাগ বাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে: নুর

আপডেট সময় ০৯:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫