ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’ Logo ৩ জেলার ভোটের ফল সংগ্রহে ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি Logo বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Logo যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি Logo বিএনপি, বঙ্গভবন মিলে জামায়াতের ওপর সাইবার অ্যাটাক চালাচ্ছে: গোলাম পরওয়ার Logo শেরপুর-৩ আসনে নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন ইসি Logo মাটির ব্যাংকে আগামীর স্বপ্ন, আবেগাপ্লুত ফখরুল Logo ইইউ চুক্তির পর পর্তুগালে ভারতীয় পণ্যের আগ্রাসনের আশঙ্কা Logo ‘সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই’ Logo সংখ্যালঘু ভোটেই জয়-পরাজয়!

‘সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বের কোনো বিকল্প নেই।

দেশে বিরাজমান পাহাড়সম ঝঞ্জালের সমাধান করতে বিএনপিকেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় এই দলটি প্রচুর অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষ ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাবে। ধানের শীষের দল ছাড়া অতীতে কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। দেশের মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে।

তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এবং গৌরীপুরে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাট, দুর্নীতি-দুঃশাসনে গোটা দেশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই ধ্বংসযজ্ঞ অবস্থা থেকে দেশকে টেনে তুলতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার বিশ্ব দরবারে দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে।

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ সকল সমস্যার সমাধান হবে। 

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি কলকাঠি নাড়ছে, গভীর ষড়যন্ত্র করছে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।

পথসভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, সারা দেশে এখন ধানের শীষের গণজোয়ার।

পথে ঘাটে, হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান। বর্তমান বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নন্দিত নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জাতি ধর্ম নির্বিশেষে জাতি প্রস্তুত। ধানের শীষে ভোট দেওয়ার জন্য ড. খন্দকার মারুফ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। 

জিংলাতলীতে স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন সরকার এবং গৌরীপুরে আক্তারুজ্জামান খোকন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, জাহাঙ্গীর হোসেন, শাহ আলম সরকার, মোশাররফ হোসেন হাজারী, আসিফ কবির, আবদুল বাসেদ প্রমুখ।

এদিকে সকাল থেকে ড. খন্দকার মারুফ হোসেন ধানের শীষের পক্ষে জিংলাতলী ও গৌরীপুর  ইউনিয়নের ইটাখোলা, রায়পুর, বানিয়াপাড়া, ছান্দ্রা, খোশকান্দি, চর চারিপাড়া, চর রায়পুর, গলিয়ার চর, চান্দের চর, লক্ষ্মীপুর, গৌরীপুর স্পটে গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’

‘সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই’

আপডেট সময় ১২:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বের কোনো বিকল্প নেই।

দেশে বিরাজমান পাহাড়সম ঝঞ্জালের সমাধান করতে বিএনপিকেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় এই দলটি প্রচুর অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষ ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাবে। ধানের শীষের দল ছাড়া অতীতে কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনীতি, আইন-শৃঙ্খলা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। দেশের মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে।

তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এবং গৌরীপুরে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাট, দুর্নীতি-দুঃশাসনে গোটা দেশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই ধ্বংসযজ্ঞ অবস্থা থেকে দেশকে টেনে তুলতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার বিশ্ব দরবারে দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে।

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ সকল সমস্যার সমাধান হবে। 

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি কলকাঠি নাড়ছে, গভীর ষড়যন্ত্র করছে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।

পথসভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, সারা দেশে এখন ধানের শীষের গণজোয়ার।

পথে ঘাটে, হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান। বর্তমান বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নন্দিত নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জাতি ধর্ম নির্বিশেষে জাতি প্রস্তুত। ধানের শীষে ভোট দেওয়ার জন্য ড. খন্দকার মারুফ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। 

জিংলাতলীতে স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন সরকার এবং গৌরীপুরে আক্তারুজ্জামান খোকন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, জাহাঙ্গীর হোসেন, শাহ আলম সরকার, মোশাররফ হোসেন হাজারী, আসিফ কবির, আবদুল বাসেদ প্রমুখ।

এদিকে সকাল থেকে ড. খন্দকার মারুফ হোসেন ধানের শীষের পক্ষে জিংলাতলী ও গৌরীপুর  ইউনিয়নের ইটাখোলা, রায়পুর, বানিয়াপাড়া, ছান্দ্রা, খোশকান্দি, চর চারিপাড়া, চর রায়পুর, গলিয়ার চর, চান্দের চর, লক্ষ্মীপুর, গৌরীপুর স্পটে গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481