ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’ Logo ৩ জেলার ভোটের ফল সংগ্রহে ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি Logo বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Logo যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি Logo বিএনপি, বঙ্গভবন মিলে জামায়াতের ওপর সাইবার অ্যাটাক চালাচ্ছে: গোলাম পরওয়ার Logo শেরপুর-৩ আসনে নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন ইসি Logo মাটির ব্যাংকে আগামীর স্বপ্ন, আবেগাপ্লুত ফখরুল Logo ইইউ চুক্তির পর পর্তুগালে ভারতীয় পণ্যের আগ্রাসনের আশঙ্কা Logo ‘সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই’ Logo সংখ্যালঘু ভোটেই জয়-পরাজয়!

সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় দুই স্কুলছাত্রী ‘খুদে খালেদা জিয়া’ সেজে দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদের ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন স্টেশনে মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আয়োজিত এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাফা মারওয়া জান্নাত ও দশম শ্রেণির ছাত্রী নাসরিন নাজেম বীথির নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুই কিশোরী স্কুলছাত্রী গোলাপি রঙের শাড়ি আর কালো চশমা চোখে দিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুকরণে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে।

নির্বাচনী সভায় স্কুলছাত্রী নাসরিন নাজেম বীথি বলে, ‘কে বলেছে খালেদা জিয়া নেই, খালেদা জিয়া আছে সারা বাংলায়।’

কিশোরী সাফা মারওয়া জান্নাত মঞ্চে উঠে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদের হাত তুলে ধরে সমাবেশে বলে, ‘আমার ছেলে সালাহউদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো’?

স্কুলছাত্রীরা সভায় সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানায়। সমবেত নারী-পুরুষ এসময় তাদের আহ্বানে হাত তুলে সমর্থন জানান। এলাকাবাসী দুই স্কুলছাত্রীর এমন সাহসী পদক্ষেপকে নারীদের অগ্রযাত্রার সহায়ক বলে মন্তব্য করছেন।

সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও আসনটির দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ স্কুলছাত্রীদের নির্বাচনী সভায় প্রতীকী খালেদা জিয়ার বেশে অংশগ্রহণ এবং তাদের বক্তব্যের জবাবে বলেন, সত্যি বেগম খালেদা জিয়া আমাকে নিজের সন্তানের মত স্নেহ করতেন, আদর করতেন, উনার ছেলেই মনে করতেন- এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন দুইজন মানুষ ছিলেন, যারা জীবদ্দশায় সারা বিশ্বে সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এমনকি চিরবিদায় নিয়েছেনও সর্বোচ্চ সম্মান নিয়ে। দুজনেরই নামাজে জানাজায় রেকর্ড সৃষ্টি করা মানুষের উপস্থিতি হবার সৌভাগ্য খুব কমসংখ্যক মানুষ পেয়ে থাকেন।

যা পেয়েছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

তিনি বলেন, এসব কারণে এখন সব মেয়েরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো হতে চায়। এটা বাংলাদেশে প্রচলন হয়ে গেছে। যা আমাদের জন্য অহংকারের বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’

সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’

আপডেট সময় ০৩:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় দুই স্কুলছাত্রী ‘খুদে খালেদা জিয়া’ সেজে দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদের ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন স্টেশনে মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আয়োজিত এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাফা মারওয়া জান্নাত ও দশম শ্রেণির ছাত্রী নাসরিন নাজেম বীথির নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুই কিশোরী স্কুলছাত্রী গোলাপি রঙের শাড়ি আর কালো চশমা চোখে দিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুকরণে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে।

নির্বাচনী সভায় স্কুলছাত্রী নাসরিন নাজেম বীথি বলে, ‘কে বলেছে খালেদা জিয়া নেই, খালেদা জিয়া আছে সারা বাংলায়।’

কিশোরী সাফা মারওয়া জান্নাত মঞ্চে উঠে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদের হাত তুলে ধরে সমাবেশে বলে, ‘আমার ছেলে সালাহউদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো’?

স্কুলছাত্রীরা সভায় সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানায়। সমবেত নারী-পুরুষ এসময় তাদের আহ্বানে হাত তুলে সমর্থন জানান। এলাকাবাসী দুই স্কুলছাত্রীর এমন সাহসী পদক্ষেপকে নারীদের অগ্রযাত্রার সহায়ক বলে মন্তব্য করছেন।

সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও আসনটির দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ স্কুলছাত্রীদের নির্বাচনী সভায় প্রতীকী খালেদা জিয়ার বেশে অংশগ্রহণ এবং তাদের বক্তব্যের জবাবে বলেন, সত্যি বেগম খালেদা জিয়া আমাকে নিজের সন্তানের মত স্নেহ করতেন, আদর করতেন, উনার ছেলেই মনে করতেন- এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন দুইজন মানুষ ছিলেন, যারা জীবদ্দশায় সারা বিশ্বে সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এমনকি চিরবিদায় নিয়েছেনও সর্বোচ্চ সম্মান নিয়ে। দুজনেরই নামাজে জানাজায় রেকর্ড সৃষ্টি করা মানুষের উপস্থিতি হবার সৌভাগ্য খুব কমসংখ্যক মানুষ পেয়ে থাকেন।

যা পেয়েছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

তিনি বলেন, এসব কারণে এখন সব মেয়েরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো হতে চায়। এটা বাংলাদেশে প্রচলন হয়ে গেছে। যা আমাদের জন্য অহংকারের বিষয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481