ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা

শকুনের বাসায় ৬৭৫ বছরের বিস্ময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান।

আপনার আলমারিতে সবচেয়ে পুরোনো পোশাকটা কী? হয়তো আপনার দাদার দেয়া একটা টুপি, কিংবা স্কুলজীবনের পুরোনো জ্যাকেট। কিন্তু ভাবতে পারেন! কারও কাছে আছে ৬৭৫ বছর আগের এক জুতো তাও আবার সম্পূর্ণ অক্ষত।

অবাক করার মতো হলেও এটাই সত্যি। সম্প্রতি স্পেনে একটি শকুনের বাসা থেকে উদ্ধার হয়েছে অবিশ্বাস্য এক জিনিস। ৬৭৫ বছর পুরোনো একটি জুতো, যা এখনো অক্ষত অবস্থায় রয়েছে।

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, একজোড়া ঘাসের দড়ি দিয়ে তৈরি স্যান্ডেল, যা আশ্চর্যভাবে অক্ষত অবস্থায় টিকে আছে। দেখে মনে হয় যেন কোনো টাইম ক্যাপসুলে সযত্নে রাখা ছিল।

স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের পরিবেশবিদ অ্যান্টনি মার্গালিদা জানান, দক্ষিণ স্পেনের পাহাড়ে অবস্থিত বেয়ারডেড প্রজাতির শকুনের একটি বাসা থেকে তারা যা আবিষ্কার করেছেন তা টাইমক্যাপস্যুল থেকে কোনও অংশে কম না।

গত এক দশকেরও বেশি সময় ধরে মার্গালিদা ও তার সহকর্মীরা এই বিপন্ন প্রজাতির শকুনের বাসাগুলো নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান।

এই শকুনগুলো নাকি মানুষের তৈরি জিনিস সংগ্রহ ও সংরক্ষণের দারুণ অভ্যাস রাখে। মনে হচ্ছে, যেন তারা প্রকৃতির মধ্যেই এক ‘আর্কাইভ’ বা সংগ্রহশালা গড়ে তুলেছে।

মার্গালিদা বলেন, ‘আমরা একটি পুরনো স্যান্ডেলের অবশিষ্টাংশ, একটি প্রাচীন বর্শার ডগা এবং রঙ করা চামড়ার একটি টুকরা উদ্ধার করেছি। এই জিনিসগুলো এত ভালো অবস্থায় থাকতে পারে এমনটা আমরা ধারণা করতে পারিনি।

বিজ্ঞানীরা বলছেন, শকুনরা তাদের বাসা পাহাড়ের গুহার মধ্যে তৈরি করে, এবং প্রজন্মের পর প্রজন্ম এই বাসাটি ব্যবহার করেছে। এই উঁচু গুহাগুলো ছোট শকুনের বাচ্চাদের নিরাপদ রাখতে একদম উপযুক্ত। এছাড়া গুহার স্থির তাপমাত্রা এবং আর্দ্রতা জুতো, কাপড়ের টুকরার মতো নানা জিনিস সংরক্ষণ করতে সাহায্য করে। এসব জিনিস সম্ভবত বাসা তৈরিতে ব্যবহার করা হয়েছিল।

মার্গালিদার মতে, এটি একরকম প্রাকৃতিক জাদুঘরের মতো। আমরা যখন কিছু জিনিসপত্রের বয়স নির্ধারণ করি, তখন দেখা যায় সেগুলো ১৩শ শতাব্দীর। এটি সত্যিই অত্যন্ত চমকপ্রদ ছিল।’

কিন্তু তারা বাসায় যা পেয়েছিল তার বেশিরভাগই ছিল হাড়ের টুকরো।

ইউরোপের বেশিরভাগ অংশে এ প্রজাতির শকুনদের নির্মমভাবে শিকার করে বিলুপ্ত করা হয়েছিল। এমনকি স্প্যানিশ সরকার ১৯৫০ সাল পর্যন্ত এদের শিকার করার জন্য লোকেদের অর্থও দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শকুনের বাসায় ৬৭৫ বছরের বিস্ময়

আপডেট সময় ১০:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫