ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের Logo জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা Logo কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা Logo ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে সৌদি আরব থেকে বহিষ্কার Logo দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় ভূমি প্রতিমন্ত্রীর Logo রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান Logo বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান

লাদাখে সহিংসতার অভিযোগে সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতের কর্তৃপক্ষ। গত বুধবার অঞ্চলটির রাজধানী লেহে বিক্ষোভের দুই দিন পর ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) তাকে গ্রেপ্তার করা হলো।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বিরুদ্ধে তার বিরুদ্ধে ‘উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে উস্কে দেওয়ার’ অভিযোগ এনেছে। সেই সঙ্গে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে বলে ইঙ্গিতও দেয়।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রসহ ৪ জন নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংগঠন ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর নিবন্ধন বাতিল করে। তার একদিন পর তিনি গ্রেপ্তার হলেন।

২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পার্বত্য অঞ্চলের সুপরিচিত এই সমাজকর্মী কেন্দ্র সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

গত ছয় বছর ধরে স্থানীয় নাগরিক সংস্থাগুলোর নেতৃত্বে লাদাখের হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিল বের করেছে এবং অনশন করেছে- ভারতের কাছ থেকে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের দাবিতে। ২০১৯ সাল থেকে এই অঞ্চলকে ফেডারেলভাবে শাসন করছে। কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষমতা চায়।

ধারাবাহিক অনশন ধর্মঘটের নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তারের আগে বলেছিলেন, জনগণের দাবির ধারাবাহিকতায় বুধবার হতাশ তরুণদের একটি দল শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সরে এসেছিল।

প্রসঙ্গত, ২০১৯ সালে মোদি সরকার একতরফাভাবে ভারতীয় সংবিধানের অধীনে ভারত-শাসিত কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা এবং রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। রাজ্যটিতে তিনটি অঞ্চল ছিল- মুসলিম-প্রধান কাশ্মীর উপত্যকা, হিন্দু-প্রধান জম্মু এবং লাদাখ- যেখানে মুসলিম ও বৌদ্ধ উভয়ই জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।

লাদাখের সাক্ষরতার হার ৯৭ শতাংশ, যা ভারতের জাতীয় গড়ের প্রায় ৮০ শতাংশের চেয়ে অনেক বেশি। কিন্তু ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, লাদাখের স্নাতকদের ২৬.৫ শতাংশ বেকার – যা জাতীয় গড়ের দ্বিগুণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

লাদাখে সহিংসতার অভিযোগে সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

লাদাখ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতের কর্তৃপক্ষ। গত বুধবার অঞ্চলটির রাজধানী লেহে বিক্ষোভের দুই দিন পর ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) তাকে গ্রেপ্তার করা হলো।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বিরুদ্ধে তার বিরুদ্ধে ‘উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে উস্কে দেওয়ার’ অভিযোগ এনেছে। সেই সঙ্গে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে বলে ইঙ্গিতও দেয়।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রসহ ৪ জন নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংগঠন ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর নিবন্ধন বাতিল করে। তার একদিন পর তিনি গ্রেপ্তার হলেন।

২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পার্বত্য অঞ্চলের সুপরিচিত এই সমাজকর্মী কেন্দ্র সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

গত ছয় বছর ধরে স্থানীয় নাগরিক সংস্থাগুলোর নেতৃত্বে লাদাখের হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিল বের করেছে এবং অনশন করেছে- ভারতের কাছ থেকে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের দাবিতে। ২০১৯ সাল থেকে এই অঞ্চলকে ফেডারেলভাবে শাসন করছে। কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষমতা চায়।

ধারাবাহিক অনশন ধর্মঘটের নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তারের আগে বলেছিলেন, জনগণের দাবির ধারাবাহিকতায় বুধবার হতাশ তরুণদের একটি দল শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সরে এসেছিল।

প্রসঙ্গত, ২০১৯ সালে মোদি সরকার একতরফাভাবে ভারতীয় সংবিধানের অধীনে ভারত-শাসিত কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা এবং রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। রাজ্যটিতে তিনটি অঞ্চল ছিল- মুসলিম-প্রধান কাশ্মীর উপত্যকা, হিন্দু-প্রধান জম্মু এবং লাদাখ- যেখানে মুসলিম ও বৌদ্ধ উভয়ই জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।

লাদাখের সাক্ষরতার হার ৯৭ শতাংশ, যা ভারতের জাতীয় গড়ের প্রায় ৮০ শতাংশের চেয়ে অনেক বেশি। কিন্তু ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, লাদাখের স্নাতকদের ২৬.৫ শতাংশ বেকার – যা জাতীয় গড়ের দ্বিগুণ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481