ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বর্তমান পরিস্থিতিতে দেশে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে এবং মত প্রকাশের জন্য গুম বা খুনের শিকার হওয়ার আশঙ্কা নেই।

রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে রিজভী বলেন, তার নেতৃত্বে দেশ একটি নতুন পথচলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সময় লাগলেও দেশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

নতুন গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

একই সঙ্গে অপপ্রচারকারীদের সমালোচনা করে রিজভী বলেন, যারা কুৎসা রটনা করছে, শেষ পর্যন্ত তাদের গায়েই ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছেন না।

সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার চেতনা ধারণ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

২৬ মার্চের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এই দিনটি শুধু একটি দিবস নয়, বরং বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস। তিনি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির গৌরব।

এ প্রসঙ্গে জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন।

রিজভী আরও বলেন, স্বাধীনতা কেবল একটি ভূখণ্ড অর্জনের নাম নয়; এর মাধ্যমে জাতি বহু অর্জনের পথ খুলে পেয়েছে। যারা স্বাধীনতাকে দুর্বল করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।

অতীত পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আগে মানুষের মৌলিক অধিকার সীমিত করে রাখা হয়েছিল এবং গুম-খুনের মাধ্যমে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’

আপডেট সময় ০৬:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬