ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। ২৪’র গণঅভ্যুত্থান যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ও কাজ করছে। তাদের বিষয়েও আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখভালের দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে।

আজ রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, জাতীয় ও স্বাধীনতা দিবস দিয়ে আমাদের প্রস্ততি চলছে। আশা করি সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস আমরা পালন করবো।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি যেনো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এ মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি।

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন রাজাকারের তালিকা হয়েছে কি না। আমি মাত্র দুইদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করবো, যোগ করেন তিনি।

এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান

আপডেট সময় ০৬:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬