ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম নামে এক মা ও তার মেয়ে তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের মেয়ে। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সন্ধ্যার পর একপর্যায়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

তারা আরও জানায়, বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে দেখে মরদেহ বাসার মেঝেতে পড়ে আছে। মেঝেতে রক্ত ছড়িয়ে ছিল। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

আপডেট সময় ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫