ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু Logo পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য Logo আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের Logo ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর Logo টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর Logo ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল প্রত্যাহার Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ!

মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে উপস্থিত থেকে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

ডিএমটিসিএল-এর এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। সরকারের সিদ্ধান্ত মোতাবেক মেট্রোরেলের যাত্রীদের সুবিধার্থে জনকল্যাণমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে ছাড় প্রাপ্তির শর্তাবলি সম্পর্কে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সি বয়োজ্যেষ্ঠ নাগরিকরা কাউন্টারে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

একইভাবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রদত্ত ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ২৫ শতাংশ বিশেষ এই ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু

মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা

আপডেট সময় ১২:০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬