ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’ Logo ৩ জেলার ভোটের ফল সংগ্রহে ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি Logo বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Logo যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি Logo বিএনপি, বঙ্গভবন মিলে জামায়াতের ওপর সাইবার অ্যাটাক চালাচ্ছে: গোলাম পরওয়ার Logo শেরপুর-৩ আসনে নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন ইসি Logo মাটির ব্যাংকে আগামীর স্বপ্ন, আবেগাপ্লুত ফখরুল Logo ইইউ চুক্তির পর পর্তুগালে ভারতীয় পণ্যের আগ্রাসনের আশঙ্কা Logo ‘সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই’ Logo সংখ্যালঘু ভোটেই জয়-পরাজয়!

ভয় দেখিয়ে লাভ নেই, আমরা শহীদ জিয়ার সৈনিক: কামরুল হুদা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন, ভোটারদের ভয়ভীতি দেখানো ও কেন্দ্র দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। যারা এসব করছে, তাদের উদ্দেশে বলতে চাই,আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। দিনের ভোট রাতে দেওয়ার দিন শেষ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ইনশাআল্লাহ ধানের শীষ চৌদ্দগ্রামে বিজয়ী হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা আরও বলেন, ভোটারদের জাতীয় পরিচয়পত্র নিয়ে ডিজিটাল কারচুপির চেষ্টা চলছে,এমন অভিযোগ আমরা পাচ্ছি। আইডি কার্ডে ছবির জায়গায় অন্যের ছবি সংযুক্ত করার মতো প্রতারণার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চৌদ্দগ্রামের মানুষ সচেতন। শিক্ষা ও সম্পদে চৌদ্দগ্রাম দেশের একটি পথিকৃৎ উপজেলা। এখানকার মানুষ ভুল করতে পারে না। আমাদের মা-বোনেরা যখন জাতীয় পরিচয়পত্র দিচ্ছেন, তখনই একটি চক্র কারচুপির পরিকল্পনা করছে,এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আলকরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আনম সলিমুল্লাহ টিপু, শাহাবুদ্দিন ফরায়েজি লাল্টু ও আনোয়ার হোসেন। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক চৌধুরী এবং আলকরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রবিন।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’

ভয় দেখিয়ে লাভ নেই, আমরা শহীদ জিয়ার সৈনিক: কামরুল হুদা

আপডেট সময় ১১:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন, ভোটারদের ভয়ভীতি দেখানো ও কেন্দ্র দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। যারা এসব করছে, তাদের উদ্দেশে বলতে চাই,আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। দিনের ভোট রাতে দেওয়ার দিন শেষ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ইনশাআল্লাহ ধানের শীষ চৌদ্দগ্রামে বিজয়ী হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা আরও বলেন, ভোটারদের জাতীয় পরিচয়পত্র নিয়ে ডিজিটাল কারচুপির চেষ্টা চলছে,এমন অভিযোগ আমরা পাচ্ছি। আইডি কার্ডে ছবির জায়গায় অন্যের ছবি সংযুক্ত করার মতো প্রতারণার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চৌদ্দগ্রামের মানুষ সচেতন। শিক্ষা ও সম্পদে চৌদ্দগ্রাম দেশের একটি পথিকৃৎ উপজেলা। এখানকার মানুষ ভুল করতে পারে না। আমাদের মা-বোনেরা যখন জাতীয় পরিচয়পত্র দিচ্ছেন, তখনই একটি চক্র কারচুপির পরিকল্পনা করছে,এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আলকরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আনম সলিমুল্লাহ টিপু, শাহাবুদ্দিন ফরায়েজি লাল্টু ও আনোয়ার হোসেন। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক চৌধুরী এবং আলকরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রবিন।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481