ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা Logo ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে সৌদি আরব থেকে বহিষ্কার Logo দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় ভূমি প্রতিমন্ত্রীর Logo রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান Logo বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান Logo ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’ Logo বিজয় অর্জনে যুদ্ধ চালিয়ে যেতেই হবে: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী Logo ইরানের ভয়াবহ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে জানালো ইসরায়েল

বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন বাড়তি গুরুত্ব বহন করছে, যেখানে বেশ কিছু নতুন মুখ ও পুরোনো অভিজ্ঞদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তার আগে ২২ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়ন সংগ্রহের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন এবং ২৮ সেপ্টেম্বর তা দাখিল করতে হবে।

এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারের অংশগ্রহণ।

গত মে মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়া আমিনুল ইসলাম বুলবুল এবার আর মনোনয়নের পথে না হেঁটে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল প্রথমবারের মতো বিসিবি নির্বাচনে লড়তে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর

আপডেট সময় ০৭:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন বাড়তি গুরুত্ব বহন করছে, যেখানে বেশ কিছু নতুন মুখ ও পুরোনো অভিজ্ঞদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তার আগে ২২ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়ন সংগ্রহের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন এবং ২৮ সেপ্টেম্বর তা দাখিল করতে হবে।

এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারের অংশগ্রহণ।

গত মে মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়া আমিনুল ইসলাম বুলবুল এবার আর মনোনয়নের পথে না হেঁটে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল প্রথমবারের মতো বিসিবি নির্বাচনে লড়তে যাচ্ছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481