ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভিয়েতনামে আজ যাওয়া হচ্ছে না হামজার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে ইংলিশ তারকা হামজা চৌধুরীর যোগ দেওয়ার অপেক্ষা আরও বাড়ল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রোববার ভিয়েতনামে দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। তার ক্লাব লেস্টার সিটির আপত্তির কারণে দুই দিন পিছিয়ে আগামী ২৪ মার্চ দলের সঙ্গে যুক্ত হবেন এই মিডফিল্ডার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ মার্চ টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইংল্যান্ড থেকে রওনা দেবেন হামজা। এরপর ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছাবেন তিনি।

২৪ মার্চ বিকেলে ভিয়েতনামে পৌঁছানোর কারণে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে সেদিন আর অনুশীলনে নামা হবে না তার। ফলে ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কেবল এক দিন সতীর্থদের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন এই তারকা ফুটবলার।

এর আগে গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছাবেন হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) একই তথ্য নিশ্চিত করে তার জন্য হোটেল রুমসহ যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে রেখেছিল। তবে লেস্টার সিটির শেষ মুহূর্তের আপত্তিতে এই সূচিতে পরিবর্তন আনতে হলো।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে হাভিয়ের কাবরেরার ২২ সদস্যের দল শনিবারই ভিয়েতনামে পৌঁছেছে। এই প্রীতি ম্যাচ শেষে আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভিয়েতনামে আজ যাওয়া হচ্ছে না হামজার

আপডেট সময় ০৬:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬