ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা

বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মাঝে ঈদুল আযহার উপহার সামগ্রী বিতরণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। স্থানীয় জামায়াত নেতারাও এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, ‘আমরা বিরোধী দলে থেকেও মনে করি, শহীদ পরিবারকে বাদ দিয়ে ঈদের আনন্দ উপভোগের কোনো সার্থকতা নেই। তাদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা।’

উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাউফলের রাস্তা উন্নয়নের কাজে কেউ কেউ জনপ্রতিনিধির নাম ব্যবহার করে দুর্নীতির চেষ্টা করছেন। প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে প্রকল্পের অর্থ আত্মসাতের অপচেষ্টাও চলছে। ফ্যাসিস্ট সরকার দুর্নীতির কারণে টিকতে পারেনি। এখনও যারা একই পথে হাঁটবেন, তাদের পরিণতিও একই হবে।’

খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে এমপি বলেন, সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলার ৭টি শহীদ পরিবারের প্রত্যেককে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি চিনি, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন এবং নগদ এক হাজার টাকা করে উপহার দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় ১২:১৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬