ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ Logo ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

পদত্যাগের ৩ দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, পাহাড়ে সম্প্রীতি বজায়ের আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পাহাড়ের মানুষকে শান্ত, ধৈর্য ধারণ, আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায়ের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান। একইসঙ্গে তিনি কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও পাহাড়ে সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখারও আহ্বান জানিয়েছেন।

পার্বত্যমন্ত্রী থেকে পদত্যাগের তিন দিন পর বুধবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দীপেন দেওয়ান পার্বত্যবাসীর প্রতি এ আহ্বান জানান।

গত সোমবার পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার মন্ত্রিত্ব পুনর্বহাল রাখার দাবিতে রাঙামাটিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধ করেন। এছাড়াও পাহাড়ের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহলের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

বিবৃতিতে দীপেন দেওয়ান বলেন, মন্ত্রীর দায়িত্ব থেকে তার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সে বিষয়ে তিনি গভীরভাবে অবগত ছিলেন। তার বিশ্বাস পার্বত্য চট্টগ্রাম সবার, এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও সবার।

পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করারও প্রত্যাশা ব্যক্ত করেন।

দীপেন দেওয়ান আরও বলেন, আমার বাবা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষায় তার রাজনৈতিক জীবনের প্রেরণা। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বিএনপিতে যোগদান করেছিলেন। রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন।

বিএনপি তার রাজনৈতিক আদর্শের ঠিকানা। জীবনের অবশিষ্ট সময়ে এই দলের আদর্শ ও দেশের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান। ব্যক্তিগত বা রাজনৈতিক যেকোনো পরিস্থিতিতেই তিনি দলের প্রতি তার আনুগত্য ও অঙ্গীকার অটুট রাখবেন। এই দল তিনি কখনো ত্যাগ করবেন না।

তিনি পাহাড়ের জনগণকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মত-পার্থক্য থাকতে পারে। কিন্তু বিভেদ নয়, প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু সংঘাত নয়। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক, উন্নয়নের সুফল ভোগ করুক এবং এই অঞ্চল সম্প্রীতি, স্থিতিশীলতা ও শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে উঠুক তার কামনা করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির এ নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

পদত্যাগের ৩ দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, পাহাড়ে সম্প্রীতি বজায়ের আহ্বান

আপডেট সময় ১২:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬