ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা!: রাশেদ খাঁন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামীর নেতারা ৬৫ থেকে ১০০টি গরু কোরবানি দিলেও তাদের অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন নেই। জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা বলে ব্যঙ্গ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।

শনিবার (৩০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে লিখেছেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন লেখেন, জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল ৬৫টি গরু কোরবানি করেছে। নোয়াখালী-৫ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হেসেন ১০০টি গরু কোরবানি দিয়েছে। কিন্তু অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বিএনপি সরকারের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ৬টি গরু কোরবানি দিয়েছে। এ নিয়ে তো রীতিমতো সাংবাদিক সম্মেলন করে অর্থের উৎস জানতে চাওয়া হয়েছে!

রাশেদ খাঁন উল্লেখ করেন, সর্বত্র বিএনপি ও জামায়াত-এনসিপি জোটের খরচের তারতম্য প্রায় এরকমই। নির্বাচনেও খরচের পার্থক্যও প্রায় এমন ছিলো। জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! তাই এই হালাল টাকা নিয়ে প্রশ্ন তুললে জাহান্নামে যেতে হবে, এই ভয়ে বিপ্লবীরা মুখে কুলুপ এঁটে বসে আছে!

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। পরে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা!: রাশেদ খাঁন

আপডেট সময় ০৫:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬