ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

দাবা ও লুডু প্রতিযোগিতার মধ্য দিয়ে শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠানমালা–২০২৫ শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

দাবা প্রতিযোগিতার মধ্য দিয়েই জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানমালার সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই এখন খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছেন-এটি একটি ইতিবাচক দিক।

তিনি আরও বলেন, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার আয়োজন থাকা উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে।

সভাপতি হাসান হাফিজ বলেন, গত বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা ভালোভাবে উদযাপনের চেষ্টা করছি। ক্রীড়া প্রতিযোগিতায় পুরোনো সদস্যের সঙ্গে নতুন সদস্যরা অংশ নিচ্ছে। এতে তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

দাবা প্রতিযোগিতায় অংশ নেন ৬০ জন ক্লাব সদস্য। চ্যাম্পিয়ন হয়েছেন মো. জাহিদুজ্জামান, দ্বিতীয় হয়েছেন আলী সানোয়ার, এবং তৃতীয় শামসুল আলম সেতু।

লুডু প্রতিযোগিতায় অংশ নেন প্রেসক্লাবের ৩০ জন নারী সদস্য। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস পান্না প্রথম, লিপিকা সরকার দ্বিতীয়, এবং শামীমা চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেন। ছয়টি ইভেন্টে চার শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চলমান এ ক্রীড়া উৎসবটি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

আপডেট সময় ০৭:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫