ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের Logo জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা Logo কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা Logo ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে সৌদি আরব থেকে বহিষ্কার Logo দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় ভূমি প্রতিমন্ত্রীর Logo রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান Logo বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান

ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে সৌদি আরব থেকে বহিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সৌদি আরবে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। বহিষ্কৃত কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ভূখণ্ডে ইরানের বারবার হামলার প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়, সৌদি আরব, গাল্ফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো এবং বেশ কয়েকটি আরব ও ইসলামিক দেশে ইরানের ‘নির্লজ্জ ও উপর্যুপরি’ হামলার তীব্র নিন্দা করেছে। ইরান অব্যাহতভাবে সৌদি আরবের সার্বভৌমত্ব, অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ ও কূটনৈতিক প্রাঙ্গণগুলো লক্ষ্যস্থল করছে। এসব হামলা আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশীসুলভ নীতি, বেইজিং চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ প্রস্তাবের পরিষ্কার লঙ্ঘন।

ইরান যে নীতিগুলো সমর্থন করার দাবি করে এসব হামলা সেগুলোর বিপরীত বলে উল্লেখ করেছে তারা। অব্যাহত আগ্রাসন চলমান ও ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ‘গুরুতর পরিণতি’ বয়ে আনবে বলে সতর্ক করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, অঞ্চল, আকাশসীমা, নাগরিক, বাসিন্দা ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের ফলে ইরান যুদ্ধের সূচনা করার পর থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে সৌদি আরব থেকে বহিষ্কার

আপডেট সময় ০১:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

সৌদি আরবে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। বহিষ্কৃত কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ভূখণ্ডে ইরানের বারবার হামলার প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়, সৌদি আরব, গাল্ফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো এবং বেশ কয়েকটি আরব ও ইসলামিক দেশে ইরানের ‘নির্লজ্জ ও উপর্যুপরি’ হামলার তীব্র নিন্দা করেছে। ইরান অব্যাহতভাবে সৌদি আরবের সার্বভৌমত্ব, অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ ও কূটনৈতিক প্রাঙ্গণগুলো লক্ষ্যস্থল করছে। এসব হামলা আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশীসুলভ নীতি, বেইজিং চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ প্রস্তাবের পরিষ্কার লঙ্ঘন।

ইরান যে নীতিগুলো সমর্থন করার দাবি করে এসব হামলা সেগুলোর বিপরীত বলে উল্লেখ করেছে তারা। অব্যাহত আগ্রাসন চলমান ও ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ‘গুরুতর পরিণতি’ বয়ে আনবে বলে সতর্ক করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, অঞ্চল, আকাশসীমা, নাগরিক, বাসিন্দা ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের ফলে ইরান যুদ্ধের সূচনা করার পর থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481