ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তিতে আরও কঠোর শর্ত চাইছেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য চলমান চুক্তি আলোচনায় কঠোর শর্ত যোগ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে বলে জানিয়েছে এএফপি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প চুক্তির কিছু অংশ আরও কঠিন করার নির্দেশ দিয়েছেন। এরপর সেই নতুন প্রস্তাব আবার ইরানের কাছে পাঠানো হয়েছে।

তবে ঠিক কোন কোন বিষয় বদলানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আরেকটি সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নিতে চান।

এর আগে মার্কিন সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, চুক্তির খসড়া শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে বৈঠকের পরও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

ট্রাম্প আগেই বলেছেন, যেকোনো চুক্তির মূল শর্ত হলো-ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পাশাপাশি হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে দেওয়াও তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। সব মিলিয়ে চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র: এএফপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

ইরানের সঙ্গে চুক্তিতে আরও কঠোর শর্ত চাইছেন ট্রাম্প

আপডেট সময় ০৫:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬