ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

আবারও দখলকারী চক্রের নজরে ইসলামী ব্যাংক: সংসদে বিরোধী দলীয় নেতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া এক নোটিশ উত্থাপনকালে তিনি অভিযোগ করেন, ব্যাংকটিকে ঘিরে আবারও একটি দখলকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে।

শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এবং জাতীয় অর্থনীতিতে রেমিটেন্সের একটি বড় উৎস। ২০১৬ সালে ফ্যাসিবাদী সরকারের আমলে নানা প্রতিকূলতা সত্ত্বেও ব্যাংকটি ৪৪৭ কোটি টাকার বেশি মুনাফা করেছিল এবং সে সময় খেলাপি ঋণের হার ছিল মাত্র ৪ শতাংশ। কিন্তু পরবর্তী সময়ে নজিরবিহীন লুটপাটের ফলে ব্যাংকের অর্থনীতি ধসে পড়ে। ২০২৪ সাল নাগাদ মুনাফা ব্যাপকভাবে কমে যায় এবং খেলাপি ঋণের হার ৫১ শতাংশে পৌঁছে, যার ফলে শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাননি।

বিরোধী দলীয় নেতা দাবি করেন, ফ্যাসিবাদের পতনের পর ব্যাংকটি যখন ঘুরে দাঁড়াচ্ছিল এবং মুনাফা ১০৮ কোটি থেকে ১৩৭ কোটিতে উন্নীত হয়েছিল, তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বসানো হয়েছে এবং ব্যবস্থাপনার ওপর অন্যায্য হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে।

লিখিত নোটিশে উল্লেখ করা হয়, ব্যাংকটিকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতপন্থী হিসেবে পরিচিত ব্যবস্থাপনা যখন দায়িত্ব পালন করছিল, তখন গ্রাহক ও বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকটির ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন। বর্তমানে একই কৌশলে ব্যাংকটি দখলের ফলে গ্রাহকদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি জানান, মাত্র একদিনেই গ্রাহকরা প্রায় ২ হাজার কোটি টাকার আমানত প্রত্যাহার করে নিয়েছেন।

দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থে শফিকুর রহমান তিনটি মূল দাবি জানিয়েছেন। সেগুলো হলো, ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত ও বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া। ব্যাংকের ব্যবস্থাপনায় সব ধরনের অন্যায় ও অযৌক্তিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করা। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধি অনুযায়ী এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংসদে অবিলম্বে আলোচনার ব্যবস্থা করা।

স্পিকারের সময়সীমার সীমাবদ্ধতার কারণে শফিকুর রহমান তার নোটিশের পুরো অংশ পাঠ করতে না পারলেও, ব্যাংকটির নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে বিরোধী দলের এই বক্তব্য সংসদে উত্তাপ ছড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

আবারও দখলকারী চক্রের নজরে ইসলামী ব্যাংক: সংসদে বিরোধী দলীয় নেতা

আপডেট সময় ০৯:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬