ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’ Logo ৩ জেলার ভোটের ফল সংগ্রহে ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি Logo বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Logo যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি Logo বিএনপি, বঙ্গভবন মিলে জামায়াতের ওপর সাইবার অ্যাটাক চালাচ্ছে: গোলাম পরওয়ার Logo শেরপুর-৩ আসনে নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন ইসি Logo মাটির ব্যাংকে আগামীর স্বপ্ন, আবেগাপ্লুত ফখরুল Logo ইইউ চুক্তির পর পর্তুগালে ভারতীয় পণ্যের আগ্রাসনের আশঙ্কা Logo ‘সুশাসন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই’ Logo সংখ্যালঘু ভোটেই জয়-পরাজয়!

আগামীতে এদেশে দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না: মামুনুল হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের মানুষ রাজনীতির দুই ভূত লুটপাট ও দুর্নীতি, পেশীশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমিরে মজলিস মামুনুল হক।

সোমবার রাতে শরীয়তপুরের পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষকে বার্তা দিতে এসেছি, এদেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে তাই এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দূর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে শোসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এ সময় তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দেয়ার আহ্বান জানান।

তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে উপদেশ দিয়ে বলেন, আগামীতে এদেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। যারা সন্ত্রাস আর কালোটাকা নির্ভর, পেশীশক্তি নির্ভর, গুণ্ডামির রাজনীতি করতে চায় যারা, ক্ষমতার মসনদ দখল করতে চায় মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ এখন বিল্পবীদের দেশ। এদেশে শরীফ ওসমান হাদীদের দেশ।

জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শরীয়তপুর–১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জালালুদ্দিন আহমেদ। এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিনের নির্বাচনী জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’

আগামীতে এদেশে দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না: মামুনুল হক

আপডেট সময় ০১:৪৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

দেশের মানুষ রাজনীতির দুই ভূত লুটপাট ও দুর্নীতি, পেশীশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমিরে মজলিস মামুনুল হক।

সোমবার রাতে শরীয়তপুরের পৌরসভা মাঠে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষকে বার্তা দিতে এসেছি, এদেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে তাই এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দূর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে শোসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এ সময় তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দেয়ার আহ্বান জানান।

তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে উপদেশ দিয়ে বলেন, আগামীতে এদেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। যারা সন্ত্রাস আর কালোটাকা নির্ভর, পেশীশক্তি নির্ভর, গুণ্ডামির রাজনীতি করতে চায় যারা, ক্ষমতার মসনদ দখল করতে চায় মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ এখন বিল্পবীদের দেশ। এদেশে শরীফ ওসমান হাদীদের দেশ।

জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শরীয়তপুর–১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জালালুদ্দিন আহমেদ। এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481