ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে এক প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে তিন উপজেলায় মশাল মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২০১৮ সালে সংসদে যাওয়া সাবেক এমপি ও দলের ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে জেলার তিন উপজেলায় একযোগে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা এসব মিছিল করেন।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। যা প্রত্যাখান করেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। কারণ গত ১৭ বছরে নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এমনকি খোঁজ-খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।

দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এদিকে, রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের সংবাদ সংগ্রহকালে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়।

এর আগে তিনটি উপজেলায় দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে ১১টি মশাল মিছিল, পাঁচটি মতবিনিময় ও রেলপথ অবরোধ করেন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

চাঁদা দাবির অভিযোগে দুই কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে এক প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে তিন উপজেলায় মশাল মিছিল

আপডেট সময় ১২:৩৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২০১৮ সালে সংসদে যাওয়া সাবেক এমপি ও দলের ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে জেলার তিন উপজেলায় একযোগে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা এসব মিছিল করেন।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। যা প্রত্যাখান করেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। কারণ গত ১৭ বছরে নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এমনকি খোঁজ-খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।

দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এদিকে, রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের সংবাদ সংগ্রহকালে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়।

এর আগে তিনটি উপজেলায় দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে ১১টি মশাল মিছিল, পাঁচটি মতবিনিময় ও রেলপথ অবরোধ করেন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481