ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

খালেদা জিয়াকে নিয়ে ফজলুল হক মিলনের আবেগঘন পোস্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।তার স্বাস্থ্য নিয়ে শঙ্কায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি গোটা দেশের মানুষ।দল-মতো ঊর্দ্ধে এসে সব মানুষ তার এই অন্তিত মুহূর্তে কায়মনোবাক্যে স্রষ্টার কাছে তার সুস্থতা কামনায় দোয়া করছেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেছেন। যেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছেন।দলের নেতার প্রতি মিলনের মমত্ববোধ ফুটে উঠেছে এতে।

ফজলুল হক মিলন লিখেছেন-

হে পরওয়ারদিগার—

আজ আমি তোমার দরবারে দাঁড়িয়েছি এক টুকরো ভাঙা হৃদয় নিয়ে।

আমার কণ্ঠ কেঁপে উঠছে, চোখ দু’টি ঝাপসা হয়ে আসছে, কারণ যার জন্য প্রার্থনা করছি— তিনি শুধু একজন নেত্রী নন, তিনি এই জাতির এক মমতাময়ী আলোর নাম—আমাদের প্রিয় বেগম খালেদা জিয়া।

হে আল্লাহ—

তোমার অশেষ দয়ায়, তোমার অসীম রহমতে আমরা বেঁচে আছি।

তোমার করুণা না হলে মানুষের কোন শক্তি নেই, কোন আশ্রয় নেই।

আজ আমি, ফজলুল হক মিলন, সম্পূর্ণ অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি।

হে রব্বুল আলামিন—

যার প্রতিটি হাসিতে মানুষের সান্ত্বনা মেলে,

যার প্রতিটি সিদ্ধান্তে দেশ প্রেমের সুবাস ছড়ায়,

সেই মহান মানুষটি আজ অসুস্থতার কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে।

হে আল্লাহ, তার কষ্ট তুমি নিজের রহমতে দূর করে দাও।

যে ব্যথায় তার দেহ ভারি হয়ে এসেছে, তুমি সেই ব্যথাকে হালকা করে দাও।

যে দুশ্চিন্তায় তার রাতের ঘুম বিসর্জন হয়েছে, তুমি সেখানে শান্তির ছায়া নামিয়ে দাও।

হে দয়াময়—

আমরা মানুষ, আমাদের ভালোবাসা সীমিত, আমাদের শক্তি সীমাবদ্ধ—

কিন্তু তোমার শক্তি অসীম, তোমার দয়া সীমাহীন।

তুমি চাইলে সাগর থেমে যায়, পাহাড় নত হয়, মৃত্যুর দ্বার থেকেও মানুষ ফিরে আসে।

হে আল্লাহ—

তুমি যদি চাও, আমার নেত্রী আবার উঠে দাঁড়াবেন, হাসিমুখে মানুষের পাশে দাঁড়াবেন,

জীবনের আলো আবার তাঁর চোখে ঝলমল করবে।

হে রহমান—

তোমার এক ফোঁটা রহমত তাঁর জীবনে নেমে এলে

আমাদের অশ্রু থেমে যাবে, আমাদের হৃদয় শান্তিতে ভরে উঠবে।

তাঁর সুস্থতার প্রতিটি নিঃশ্বাসের জন্য আমরা অপেক্ষা করছি—

তোমার দিকে চেয়ে, তোমার কাছে ভরসা রেখে।

হে আল্লাহ—

তুমি তাঁর দেহে আরোগ্য দান করো, মনে শান্তি দাও, প্রাণে শক্তি দাও।

তাঁর চারপাশে শুভ মানুষের দোয়া, ভালোবাসা ও সুরক্ষা ঢেলে দাও।

আর আমাকে—

তোমার এই সামান্য বান্দাকে—

ধৈর্য দাও, শক্তি দাও, এবং

নেত্রীকে নিয়ে যেন আরও অনেকদিন মানুষের সেবা করতে পারি,

এই প্রার্থনার তাওফিক দাও।

হে আল্লাহ—

এই অশ্রুভেজা দোয়া তুমি কবুল করো।

তাঁর সুস্থতার সংবাদ যেন বাতাসে ভেসে আসে,

মানুষের মুখে আবার আনন্দের আলো ফুটুক।

আমিন।

উল্লেখ্য, ৮১ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

খালেদা জিয়াকে নিয়ে ফজলুল হক মিলনের আবেগঘন পোস্ট

আপডেট সময় ০৬:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।তার স্বাস্থ্য নিয়ে শঙ্কায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি গোটা দেশের মানুষ।দল-মতো ঊর্দ্ধে এসে সব মানুষ তার এই অন্তিত মুহূর্তে কায়মনোবাক্যে স্রষ্টার কাছে তার সুস্থতা কামনায় দোয়া করছেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেছেন। যেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছেন।দলের নেতার প্রতি মিলনের মমত্ববোধ ফুটে উঠেছে এতে।

ফজলুল হক মিলন লিখেছেন-

হে পরওয়ারদিগার—

আজ আমি তোমার দরবারে দাঁড়িয়েছি এক টুকরো ভাঙা হৃদয় নিয়ে।

আমার কণ্ঠ কেঁপে উঠছে, চোখ দু’টি ঝাপসা হয়ে আসছে, কারণ যার জন্য প্রার্থনা করছি— তিনি শুধু একজন নেত্রী নন, তিনি এই জাতির এক মমতাময়ী আলোর নাম—আমাদের প্রিয় বেগম খালেদা জিয়া।

হে আল্লাহ—

তোমার অশেষ দয়ায়, তোমার অসীম রহমতে আমরা বেঁচে আছি।

তোমার করুণা না হলে মানুষের কোন শক্তি নেই, কোন আশ্রয় নেই।

আজ আমি, ফজলুল হক মিলন, সম্পূর্ণ অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি।

হে রব্বুল আলামিন—

যার প্রতিটি হাসিতে মানুষের সান্ত্বনা মেলে,

যার প্রতিটি সিদ্ধান্তে দেশ প্রেমের সুবাস ছড়ায়,

সেই মহান মানুষটি আজ অসুস্থতার কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে।

হে আল্লাহ, তার কষ্ট তুমি নিজের রহমতে দূর করে দাও।

যে ব্যথায় তার দেহ ভারি হয়ে এসেছে, তুমি সেই ব্যথাকে হালকা করে দাও।

যে দুশ্চিন্তায় তার রাতের ঘুম বিসর্জন হয়েছে, তুমি সেখানে শান্তির ছায়া নামিয়ে দাও।

হে দয়াময়—

আমরা মানুষ, আমাদের ভালোবাসা সীমিত, আমাদের শক্তি সীমাবদ্ধ—

কিন্তু তোমার শক্তি অসীম, তোমার দয়া সীমাহীন।

তুমি চাইলে সাগর থেমে যায়, পাহাড় নত হয়, মৃত্যুর দ্বার থেকেও মানুষ ফিরে আসে।

হে আল্লাহ—

তুমি যদি চাও, আমার নেত্রী আবার উঠে দাঁড়াবেন, হাসিমুখে মানুষের পাশে দাঁড়াবেন,

জীবনের আলো আবার তাঁর চোখে ঝলমল করবে।

হে রহমান—

তোমার এক ফোঁটা রহমত তাঁর জীবনে নেমে এলে

আমাদের অশ্রু থেমে যাবে, আমাদের হৃদয় শান্তিতে ভরে উঠবে।

তাঁর সুস্থতার প্রতিটি নিঃশ্বাসের জন্য আমরা অপেক্ষা করছি—

তোমার দিকে চেয়ে, তোমার কাছে ভরসা রেখে।

হে আল্লাহ—

তুমি তাঁর দেহে আরোগ্য দান করো, মনে শান্তি দাও, প্রাণে শক্তি দাও।

তাঁর চারপাশে শুভ মানুষের দোয়া, ভালোবাসা ও সুরক্ষা ঢেলে দাও।

আর আমাকে—

তোমার এই সামান্য বান্দাকে—

ধৈর্য দাও, শক্তি দাও, এবং

নেত্রীকে নিয়ে যেন আরও অনেকদিন মানুষের সেবা করতে পারি,

এই প্রার্থনার তাওফিক দাও।

হে আল্লাহ—

এই অশ্রুভেজা দোয়া তুমি কবুল করো।

তাঁর সুস্থতার সংবাদ যেন বাতাসে ভেসে আসে,

মানুষের মুখে আবার আনন্দের আলো ফুটুক।

আমিন।

উল্লেখ্য, ৮১ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481