ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যশোরে যুবদল নেতার বাড়ি থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ নেতা আল মাসুদ রানাকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় শহরের রায়পাড়া এলাকায় অভিযান চালায় যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ। আটককৃত আল মাসুদ রানা চাঁচড়া রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে রানার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ যাচাই করছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট মামলা থানায় দায়ের করা হবে এবং দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, “আল মাসুদ রানা অস্ত্রসহ আটক হওয়ার খবর শুনেছি। তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন এবং সন্ত্রাসী নয়। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যুবদল কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না এবং ব্যক্তির দায় দল কখনো নেবে না।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

আপডেট সময় ০১:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:

যশোরে যুবদল নেতার বাড়ি থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ নেতা আল মাসুদ রানাকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় শহরের রায়পাড়া এলাকায় অভিযান চালায় যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ। আটককৃত আল মাসুদ রানা চাঁচড়া রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে রানার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ যাচাই করছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট মামলা থানায় দায়ের করা হবে এবং দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, “আল মাসুদ রানা অস্ত্রসহ আটক হওয়ার খবর শুনেছি। তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন এবং সন্ত্রাসী নয়। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যুবদল কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না এবং ব্যক্তির দায় দল কখনো নেবে না।”

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481