ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন ক্লাসের তীব্র প্রতিবাদ জানিয়ে ৪ বিকল্প প্রস্তাব অভিভাবকদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম। সংগঠনটির সভাপতি এ কে এম আশরাফুল হক এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের পক্ষে সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

অনলাইন ক্লাসের পরিবর্তে পড়াশোনার ক্ষতি না করে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, সে বিষয়ে অভিভাবকরা চারটি বিকল্প প্রস্তাব তুলে ধরেছেন। তারা ‘৩+৩’ মডেল বাতিলের দাবি জানিয়ে সপ্তাহে চার দিন সশরীরে (অফলাইন) ক্লাস চালু রাখা এবং বাকি তিন দিন সম্পূর্ণ ছুটি ঘোষণার প্রস্তাব দেন। এতে যাতায়াত খরচ ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ—উভয়ই সাশ্রয় হবে বলে তারা মনে করেন।

এছাড়া প্রয়োজনে প্রতিদিনের কার্যঘণ্টা বা ক্লাসের সময় কিছুটা কমিয়ে আনা, শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহারের মতো অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। সামনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে সাধারণ স্কুলগুলোর সেশন ফাইনাল পরীক্ষা রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে সশরীরে ক্লাস বন্ধ হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার

অনলাইন ক্লাসের তীব্র প্রতিবাদ জানিয়ে ৪ বিকল্প প্রস্তাব অভিভাবকদের

আপডেট সময় ১২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম। সংগঠনটির সভাপতি এ কে এম আশরাফুল হক এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের পক্ষে সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

অনলাইন ক্লাসের পরিবর্তে পড়াশোনার ক্ষতি না করে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, সে বিষয়ে অভিভাবকরা চারটি বিকল্প প্রস্তাব তুলে ধরেছেন। তারা ‘৩+৩’ মডেল বাতিলের দাবি জানিয়ে সপ্তাহে চার দিন সশরীরে (অফলাইন) ক্লাস চালু রাখা এবং বাকি তিন দিন সম্পূর্ণ ছুটি ঘোষণার প্রস্তাব দেন। এতে যাতায়াত খরচ ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ—উভয়ই সাশ্রয় হবে বলে তারা মনে করেন।

এছাড়া প্রয়োজনে প্রতিদিনের কার্যঘণ্টা বা ক্লাসের সময় কিছুটা কমিয়ে আনা, শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহারের মতো অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। সামনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে সাধারণ স্কুলগুলোর সেশন ফাইনাল পরীক্ষা রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে সশরীরে ক্লাস বন্ধ হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481