ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফজলুর রহমান, তাদের সবার আতঙ্কের নাম : রাশেদ খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য আতঙ্কের নাম বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, ফজলুর রহমান আজ তার বক্তব্য সংসদে কাঁপন ধরিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

তিনি পোস্টে বলেন, ‘সংসদ এত দিন তো জমেনি।

আজকে কাঁপন ধরিয়ে দিল… বরাবর! একজন ফজলুর রহমান, তাদের সবার আতঙ্ক নাম। কিন্তু আমি নিশ্চিত, গালির প্রতিযোগিতা হলে তারাই ফার্স্ট হতো!’
এর আগে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না বলে সংসদে বলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ করে এমন বক্তব্য দেন।

ফজলুর রহমানের এমন বক্তব্যের সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’
মো. ফজলুর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণ-আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়।
আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফজলুর রহমান, তাদের সবার আতঙ্কের নাম : রাশেদ খান

আপডেট সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬