ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন।

গ্রেফতাররা হলেন, শিতল চন্দ্র দাসের ছেলে সুরঞ্জন দাস ইমন, নিতিশ চন্দ্র দাসের ছেলে তাপস ও মো. আবুল বাশারের ছেলে মো. রাকিবুল ইসলাম।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে রোববার বিকালে কোনাবাড়ী থানার আমবাগ জয়েরটেক এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি মো. ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, রোববার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

আপডেট সময় ১২:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬