ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

​​​​​​​আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে খাদেমুল ইসলাম ও তাঁর ৯ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে ফাজিলহাটী ইউনিয়নের মেরুয়াঘোনা এলাকায় ভাগনের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। ভুক্তভোগীরা দেলদুয়ার সদর ইউনিয়নের মাদারকুল গ্রামের বাসিন্দা।

খাদেমুলের ভাগনি মিলি আক্তার জানান, গতকাল শুক্রবার দুপুরে খাদেমুল ইসলাম তাঁর মেয়ে খাদিজাকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁর (মিলি) বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে মেরুয়াঘোনা এলাকায় অটোরিকশায় বসে থাকা অবস্থায় বজ্রপাতে বাবা-মেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্বর্ণালী আক্তার রুম্পা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

​​​​​​​আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬