ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

দুই ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় ডুবে যাওয়া বাসটি দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

এর আগে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস নদীতে পড়ে যায়। দুর্ঘটনার শিকার হওয়া বাসটি এসবি পরিবহনের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মোহাম্মদ সালাহউদ্দিন আরও বলেন, ঘটনার সময় বাসে চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সচেতনতা বৃদ্ধির কারণে আজকের দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে আহত চালক ও তার সহযোগী হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ৫ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

দুই ঘণ্টা পর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

আপডেট সময় ০৪:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬