ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ Logo ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

রামগতিতে হেফজখানার নির্মাণ কাজে বাধা, দুপক্ষের সংঘর্ষে আহত ৭

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে ভাড়াটে সন্ত্রাসী এনে একটি হেফজখানা মাদরাসার জমি দখল ও নির্মাণ কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব রোড নামের এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে উপজেলার চরআলগী ইউনিয়নের রব রোড এলাকার মালেক কম্পানি মসজিদ সংলগ্ন ৬৩ শতক জমি কিনেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন। বুধবার সকালে ওই জমিতে নির্মাণ কাজের জন্য মাটি ভরাট করতে গেলে স্থানীয় সোলাইমান দফাদারের ভাড়াটে লোকজন নির্মাণকাজে বাধা দিয়ে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় হামলায় উভয়পক্ষের ৭ জন আহত হয়।
আহতরা হলেন জমির মালিক জামাল উদ্দীন, ছেলে সুমন, পথচারী মামুন, প্রতিপক্ষের মরিয়ম বেগম, শরীফা খাতুন, সাকিবুর রহমান ও সুরমা আক্তার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী জামাল উদ্দীন বলেন, হেফজখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে তিনি এ জমি কিনেছেন। সন্ত্রাসীগোষ্ঠী জমিগুলো দখলে নিতে চায়। স্থানীয় পর্যায়ে একাধিক সালিশে জমির মালিকানার বিষয়টি নিষ্পত্তি হলেও দখলবাজ সোলাইমান ও তার ভাড়াটে লোকজন জমি দখলের পাঁয়তারা করছে। আজকে আমরা কাজ করতে গেলে তাদের ভাড়াটে লোকজন দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আমাদেরকে।

অভিযুক্ত সোলাইমান দফাদারের সঙ্গ যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন। দুপক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

রামগতিতে হেফজখানার নির্মাণ কাজে বাধা, দুপক্ষের সংঘর্ষে আহত ৭

আপডেট সময় ০২:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬