ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

‘মিনি কাশ্মীর’ দেখতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার ‘মিনি কাশ্মীর’ হিসেবে পরিচিত রাঙাপানি চা-বাগান দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকালে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার সঞ্জিত দাশের ছেলে সীমান্ত দাশ এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক।

এ সময় আহত হন মো. জাহেদ। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সীমান্ত, জয় ও জাহেদ মোটরসাইকেলে করে ফটিকছড়ির হারুয়ালছড়ি এলাকার পর্যটকদের কাছে ‘মিনি কাশ্মীর’ হিসেবে পরিচিত রাঙাপানি চা-বাগান এলাকায় ঘুরতে যান। বিকালে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে সেটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমান্ত ও জয়কে মৃত ঘোষণা করেন। আহত জাহেদের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

‘মিনি কাশ্মীর’ দেখতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট সময় ১২:৩০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬