ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, নিষিদ্ধ ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকালে তাদেরকে বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছে—এমন একটি গোয়েন্দা তথ্যর ভি‌ত্তি‌তে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চিরুনি অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, আটককৃতদের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ও মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ মিলেছে। পরবর্তীতে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নিয়মিত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, নিষিদ্ধ ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬